ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে তামিলনাড়ু থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে ফিরে গিয়ে দলকে শক্তিশালী করতে চান এল মুরুগান। এ জন্য কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন।
পদত্যাগের কারণ হিসেবে মুরুগান জানিয়েছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির রাজনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে তিনি পূর্ণ সময় দিতে চান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন মুরুগান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ও তামিলনাড়ুর সেবা করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান।
তিনি আরও বলেন, এখন তিনি তৃণমূল পর্যায়ে ফিরে গিয়ে দলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করতে পূর্ণ সময় দিতে চান।
এদিকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জনের মধ্যেই মুরুগানের পদত্যাগের খবর এলো। এর আগে জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরীসহ কয়েকজন রাজ্যসভা সদস্য ও মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
এসএস




Comments